প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহের নান্দাইল উপজেলার দুস্থ লোক ও ক্ষতিগ্রস্ত শিক্ষাপ্রতিষ্ঠানে ৬০ বান্ডিল ঢেউটিন ও ১ লাখ ৮০ হাজার টাকা বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলা পরিষদের সামনে এসব মালামাল বিতরণ করা হয়। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) এ বি এম সিরাজুল হক জানান, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে এসব বরাদ্দ পাওয়া যায়। গতকাল স্থানীয় সাংসদ আনোয়ারুল আবেদিন খান ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মালেক চৌধুরী উপজেলার বিভিন্ন এলাকার আটটি ক্ষতিগ্রস্ত শিক্ষাপ্রতিষ্ঠান, ১১ জন ক্ষতিগ্রস্ত ও দুস্থ লোকের হাতে ওই টিন এবং টাকা তুলে দেন।