টিন বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় কুড়িগ্রামের রাজীবপুর উপজেলার তিনটি ইউনিয়নে ৯০ জন দুস্থ পুরুষ ও নারীর মাঝে এক বান্ডিল করে টিন ও ঘর তোলার জন্য ৩ হাজার টাকা করে আর্থিক সহায়তা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলা পরিষদ চত্বরে দুস্থ পুরুষ ও নারীর মাঝে ওই টিন ও চেক বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শফিউল আলম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবদুল হাই সরকার, উপজেলা ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম, বিলকিছ বেগম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাখাওয়াত হোসেন, কোদালকাটি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হুমায়ুন কবির প্রমুখ।