টিনের তলোয়ার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল হলে আজ শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টায় মঞ্চস্থ হবে নাট্যকার ও নির্দেশক উৎপল দত্তের বিখ্যাত নাটক টিনের তলোয়ার। সংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতায় রাজশাহী বিশ্ববিদ্যালয় নাট্যকলা বিভাগের আয়োজনে এ নাটক মঞ্চস্থ হবে। নাটকটি পরিকল্পনা ও নির্দেশনা দিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের সহযোগী অধ্যাপক মীর মেহবুব আলম। তিনি জানান, জাতীয় নাট্যশালায় এই প্রথমবারের মতো উৎপল দত্তের টিনের তলোয়ার মঞ্চায়ন হতে যাচ্ছে। নাটকটি ১৯৭১ সালে রচিত হলেও নাট্যকাহিনিতে স্থান পেয়েছে উপমহাদেশে ব্রিটিশ কলোনি নিয়ন্ত্রিত নাট্য-ইতিহাস। কাল রোববার সন্ধ্যা ছয়টায় একই মঞ্চে নাটকের দ্বিতীয় প্রদর্শনী অনুষ্ঠিত হবে।