ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং আবারও আশ্বাস দিয়ে বলেছেন, টিপাইমুখ জলবিদ্যু ৎ প্রকল্প নিয়ে তাঁর দেশ এমন কোনো কিছু করবে না, যাতে প্রতিবেশী দেশের ওপর বিরূপ প্রভাব পড়ে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুই উপদেষ্টা মসিউর রহমান এবং গওহর রিজভী গতকাল শুক্রবার নয়াদিল্লিতে মনমোহনের সঙ্গে সাক্ষা ৎকালে তিনি এ আশ্বাস দেন।বরাক নদের ওপর টিপাইমুখে প্রস্তাবিত ওই প্রকল্পের সম্ভাব্য ক্ষতিকর প্রভাব মনমোহনের কাছে তুলে ধরেন দুই উপদেষ্টা। কাজেই এ প্রকল্প বাস্তবায়নের আগেই বাংলাদেশের সঙ্গে আলোচনার জন্য ভারতের প্রতি আহ্বান জানান তাঁরা।দুই উপদেষ্টার সঙ্গে মনমোহনের বৈঠককালে সিদ্ধান্ত হয়, বাংলাদেশের একটি সংসদীয় প্রতিনিধিদল শিগগির প্রকল্প স্থান পরিদর্শন করবে। এ ছাড়া ওই প্রকল্প বাস্তবায়নে ভারতের মণিপুর রাজ্য সরকার যে দুটি কোম্পানির সঙ্গে চুক্তি করেছে, তারা একটি জরিপকাজ চালাবে এবং এতে যে তথ্য পাওয়া যাবে, তা বাংলাদেশকে জানানো হবে।ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বিষ্ণু প্রকাশ বলেন, গত সেপ্টেম্বরে ঢাকা সফরের সময় মনমোহন সিং প্রধানমন্ত্রী হাসিনাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন, বাংলাদেশের জন্য ক্ষতিকর হয় এমন কিছু করবে না ভারত। শেখ হাসিনার দুই উপদেষ্টার সঙ্গে বৈঠকে মনমোহন আবারও সেই প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।বিষ্ণু প্রকাশ আরও বলেন, ভারত ইতিমধ্যে বাংলাদেশকে জানিয়ে দিয়েছে, টিপাইমুখ জলবিদ্যু ৎ প্রকল্প নিয়ে ঢাকার সঙ্গে আলোচনার জন্য নয়াদিল্লি প্রস্তুত।দুই উপদেষ্টা মসিউর রহমান ও গওহর রিজভী দুই দিনের সফরে ভারতের বিদ্যু ৎমন্ত্রী সুশীল সিন্ধে, পানিসম্পদমন্ত্রী পবন বানসাল, ভারতীয় প্রধানমন্ত্রীর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শিবশঙ্কর মেনন এবং স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরমের সঙ্গে সাক্ষা ৎ করেন।