টিপাইমুখ প্রকল্পের ছাড়পত্র দিতে ভারতের উদ্যোগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশের সীমান্তসংলগ্ন মণিপুরের টিপাইমুখে বাঁধ নির্মাণের জন্য বন দপ্তরের প্রয়োজনীয় ছাড়পত্র নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে নয়াদিল্লি। এ লক্ষ্যে পাঁচ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করেছে ভারত সরকার।সরকারি নির্দেশে বলা হয়েছে, মণিপুর সরকারের বন সংরক্ষণ আইন অনুযায়ী টিপাইমুখ বাঁধ প্রকল্পটির জন্য যে ছাড়পত্রের আবেদন করা হয়েছিল, তারই প্ররিপ্রেক্ষিতে পাঁচ সদস্যবিশিষ্ট ওই কমিটি গঠন করা হয়েছে। ভারতের পরিবেশ ও বন মন্ত্রণালয় এর আগে বলেছিল, টিপাইমুখ বাঁধ প্রকল্পকে ছাড়পত্র দেওয়া হলে ২২ হাজার ৭৭৭ হেক্টর বনভূমির চরিত্র পরিবর্তন হবে। টিপাইমুখ বাঁধ নির্মাণবিরোধী আন্দোলনের নেতা রামানন্দ ওয়াংখাই বিক্রম বলেন, ‘কাউকে না জানিয়ে সরকারের এমন কমিটি করা খুবই আশ্চর্যের। দেশে-বিদেশে প্রতিবাদ সত্ত্বেও তারা ছাড়পত্রের জন্য কেন উদ্যোগী হলো? বিবিসি বাংলা।