নয়াদিল্লিভিত্তিক পরিবেশ আইন বিশেষজ্ঞ ঋত্বিক দত্ত বলেছেন, ‘টিপাইমুখ বাঁধ মারাত্মক উদ্বেগের কারণ।’ তিনি জানান, ইআইএ অধ্যাদেশ-২০০৬ ও ২০০৭-এর আওতায় প্রকল্প অনুমোদনের আগে দুটি পরিবেশ ছাড়পত্র নেওয়ার কথা। কিন্তু টিপাইমুখ বাঁধ নিয়ে এ দুই অধ্যাদেশের বিষয়ে উচ্চ আদালত বা পরিবেশ আদালতে চ্যালেঞ্জ করা হয়নি।ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় শনিবার অনুষ্ঠিত দক্ষিণ-দক্ষিণপূর্ব এশিয়ার দেশগুলোর পরিবেশকর্মীদের এক বৈঠকে ঋত্বিক দত্ত এ কথা বলেন। টিপাইমুখ বাঁধের ভয়াবহতা ব্যাখ্যা করে ভারতীয় বিশেষজ্ঞ বলেন, এ প্রকল্পের জন্য ২৬ হাজার হেক্টর বন উজাড় করতে হবে। তিনি বলেন, বাংলাদেশ এ বাঁধের কারণে ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়টি ভারত সরকারকে অবহিত করেছে। ভারত বিষয়টি স্বীকার করে এবং এ বিষয়ে বাংলাদেশকে আশ্বস্ত করে।ম্যানিলার ওই বৈঠকে বাংলাদেশ থেকে যোগদানকারী পরিবেশকর্মী হাসান মেহেদী বলেন, বরাক নদে বাঁধ দিয়ে জলবিদ্যুৎকেন্দ্র নির্মাণ পরিকল্পনা বাংলাদেশের মূল উদ্বেগের কারণ। দ্য সাংহাই এক্সপ্রেস।