টিপাইমুখ বাঁধ নির্মাণ বন্ধে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টিপাইমুখ বাঁধ নির্মাণ বন্ধের দাবি জানিয়ে গতকাল সোমবার জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি দিয়েছে টিপাইমুখ বাঁধ প্রতিরোধ কমিটি নারায়ণগঞ্জ জেলা শাখা।কমিটির আহ্বায়ক রফিউর রাব্বি তাঁদের দাবি-সংবলিত স্মারকলিপি জেলা প্রশাসক মনোজ কান্তি বড়ালের হাতে তুলে দেন। এ সময় অন্যান্যের মধ্যে কমিটির সদস্য শফিউদ্দিন আহম্মেদ, আবদুর রহমান, দুলাল সাহা, আওলাদ হোসেন, আবু নাঈম খান ও হিমাংশু সাহা উপস্থিত ছিলেন।স্মারকলিপিতে বলা হয়েছে, টিপাইমুখ বাঁধ নির্মিত হলে মেঘনা-কুশিয়ারার উজান ও ভাটিসহ বাংলাদেশ ও ভারত উভয় দেশের সংশ্লিষ্ট এলাকার প্রকৃতি, পরিবেশ ও মানুষের জীবিকা ধ্বংস হয়ে যাবে। তাই টিপাইমুখ বাঁধ নির্মাণ সম্পূর্ণরূপে বন্ধ করা প্রয়োজন।