টিপাইমুখ বাঁধ নির্মাণ বন্ধের দাবিতে মিছিল, সমাবেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টিপাইমুখ বাঁধ নির্মাণ বন্ধের দাবিতে গতকাল সোমবার বেলা ১১টায় খুলনায় বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) উদ্যোগে এক সমাবেশ ও মিছিল হয়েছে। ভারতের টিপাইমুখে বাঁধ হলে সিলেটসহ আশপাশের ছয় জেলায় পরিবেশ ও জীববৈচিত্র্য ধ্বংস হবে, ভূমিকম্পের ঝুঁকি বাড়বে। নগরের শহীদ হাদিস পার্কে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা অবিলম্বে বাঁধ নির্মাণ বন্ধের দাবি জানান। তাঁরা বাংলাদেশ সরকারকে সোচ্চার হওয়ারও আহ্বান জানান। বাপার বিভাগীয় সমন্বয়কারী ফিরোজ আহমেদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন এ কে এম নুরুল ইসলাম, আবু জাফর, আবু হাসান, খিজির আহমেদ, মঞ্জুরুল আলম, এস এ রশীদ প্রমুখ। সমাবেশ শেষে একটি মিছিল নগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।