টিপাইমুখ বাঁধ নির্মাণের উদ্যোগ বন্ধের দাবিতে মানববন্ধন
ভারতের মণিপুর রাজ্যের টিপাইমুখে বরাক নদের ওপর বাঁধ নির্মাণের উদ্যোগ বন্ধ করার দাবিতে নারায়ণগঞ্জে মানববন্ধন ও সমাবেশ করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে টিপাইমুখ বাঁধ প্রতিরোধ কমিটি এ কর্মসূচি পালন করে। কমিটির নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক রফিউর রাব্বির সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি এ বি সিদ্দিক, সাধারণ সম্পাদক আবদুর রহমান, সিপিবি জেলা শাখার সভাপতি জিয়া হায়দার ডিপটি, সাধারণ সম্পাদক দুলাল সাহা, বাসদ জেলা শাখার সমন্বয়ক নিখিল দাস, ওয়ার্কার্স পার্টির জেলা শাখার সাধারণ সম্পাদক হিমাংশু সাহা, গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার সংগঠক তরিকুল সুজন, ন্যাপ জেলা শাখার সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি প্রদীপ ঘোষ বাবু, খেলাঘর নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি রথীন চক্রবর্তী প্রমুখ।