টিপাইমুখ বাঁধ নির্মাণের প্রতিবাদে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টিপাইমুখ বাঁধ নির্মাণের সিদ্ধান্তের প্রতিবাদে গতকাল মঙ্গলবার চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশ করেছে ‘তরুণ প্রজন্ম, চট্টগ্রাম’ নামের একটি সংগঠন।মানববন্ধন শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, টিপাইমুখ বাঁধ নির্মাণ করা হলে দেশের এক-তৃতীয়াংশ এলাকা মরুকরণের মুখে পড়বে। ফলে পরিবেশের চরম বিপর্যয় ঘটবে। দেশে ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগ ও ভূমিকম্প হবে। তাই পরিবেশ ও জনস্বার্থবিরোধী এ বাঁধ নির্মাণ বন্ধ করতে হবে।