টিপাইমুখ বাঁধের বিরুদ্ধে গণ-আন্দোলনের আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের টিপাইমুখে বাঁধ নির্মাণের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে সিলেট বিভাগের এক কোটি মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে রাজনৈতিক ও সামাজিক ২২টি সংগঠন। এ ছাড়া বিভিন্ন সংগঠন এবং রাজনৈতিক দল গতকাল সোমবারও বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে।গতকাল ২২টি রাজনৈতিক ও সামাজিক সংগঠন এক যৌথ বিবৃতিতে বলেছে, ‘ভারত আমাদের নিয়ে ছিনিমিনি খেলা শুরু করেছে।’যৌথ বিবৃতি দেওয়া প্রতিষ্ঠানগুলো হলো সিলেট বিভাগ উন্নয়ন ফোরাম, ইসলামী ঐতিহ্য সংরক্ষণ ফ্রন্ট, সিলেট বিভাগ গণকল্যাণ ট্রাস্ট, কওমি মাদ্রাসা উন্নয়ন পরিষদ, সিলেট মহানগর জমিয়ত, ইত্তেহাদুল উলামা সিলেট, মৌলভীবাজার উন্নয়ন সংগ্রাম পরিষদ, মাদানি কাফেলা সিলেট, আন্জুমানে তাহাফ্ফুজে দ্বীন সুনামগঞ্জ, যুব জমিয়ত বাংলাদেশ, সর্বদলীয় সংগ্রাম পরিষদ হবিগঞ্জ, হিলফুল ফুজুল দিরাই, ছাত্র জমিয়ত, খাদিমুল কোরআন সুনামগঞ্জ, হবিগঞ্জ সমাজকল্যাণ পরিষদ, বঞ্চিত জগন্নাথপুরবাসী, হাওর বাঁচাও দেশ বাঁচাও সিলেট, সুহূদ বাংলা বহুমুখী সমবায় সমিতি, ভাটি বাংলা উন্নয়ন পরিষদ, দিরাই সমাজকল্যাণ পরিষদ ও আল ইসলাম পরিষদ।খেলাফত মজলিস: টিপাইমুখে বাঁধ নির্মাণ যেকোনো মূল্যে ‘প্রতিহত করা হবে’ বলে ঘোষণা দিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস। নগরের লালদীঘিরপাড় এলাকায় দলীয় কার্যালয়ে গতকাল অনুষ্ঠিত সংগঠনের মাসিক নির্বাহী পরিষদের সভায় এ ঘোষণা দেওয়া হয়। সংগঠনের জেলা সভাপতি রেজাউল করীম জালালীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলা সাধারণ সম্পাদক আবদুুল আজীজ, সহ-সাধারণ সম্পাদক ইকবাল হুসাইন প্রমুখ বক্তব্য দেন।শাহজালাল বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ: ভারত একতরফাভাবে টিপাইমুখ বাঁধ নির্মাণে চুক্তি সই করার প্রতিবাদে গতকাল দুপুরে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ ও প্রতিবাদ সভা করেছে ছাত্রদল। সংগঠনের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি রিয়াজ মোহাম্মদ খানের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তারা বলেন, টিপাইমুখ নামক স্থানটি ভূমিকম্পপ্রবণ অঞ্চল হওয়ায় সেখানে বিদ্যুৎ উৎপাদনের জন্য পানি জমা রাখার যে ট্যাংক তৈরি করা হবে।বিএনপির বিক্ষোভ আজ: টিপাইমুখে বাঁধ নির্মাণ চুক্তির প্রতিবাদে আজ মঙ্গলবার সিলেটে বিক্ষোভ ও প্রতিবাদ সভা করবে জেলা ও মহানগর বিএনপি। বিকেল তিনটায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিল করে নগরের কেন্দ্রস্থল কোর্ট পয়েন্টে সমাবেশে মিলিত হবে।প্রতিরোধ আন্দোলনের জরুরি সভা আহ্বান: প্রগতিশীল বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সমন্বয়ে গঠিত ‘টিপাইমুখ বাঁধ প্রতিরোধ আন্দোলন সিলেট’ আগামী রোববার রাতে জরুরি সভা আহ্বান করেছে। ওই সভা থেকে টানা কর্মসূচি ঘোষণা করা হতে পারে বলে সংগঠন সূত্রে জানা গেছে।