টিপাইমুখে বাঁধ নির্মাণ বিশ্বাসভঙ্গতা: মেনন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি সাংসদ রাশেদ খান মেনন বলেছেন, ভারত সরকার একতরফাভাবে টিপাইমুখে বাঁধ নির্মাণ করলে তা হবে বাংলাদেশের সঙ্গে বিশ্বাসভঙ্গতা। বাংলাদেশের ক্ষতি হয়, এমন কার্যক্রম থেকে অবশ্যই ভারতকে সরে আসতে হবে।টিপাইমুখে বাঁধ নির্মাণ বন্ধের দাবিতে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির ঢাকা মহানগর আয়োজিত মানববন্ধনে মেনন এ কথা বলেন।মেনন বলেন, ভারত সরকার একতরফা ফারাক্কা বাঁধ নির্মাণ করে বাংলাদেশের ব্যাপক ক্ষতি করেছে। ফারাক্কার কারণে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে মরু-প্রক্রিয়া শুরু হয়েছে। এখন টিপাইমুখে বাঁধ নির্মাণ করা হলে বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলে একই পরিণতি হবে।