টিপুর অনুপস্থিতিতে হায়দার আলী ভারপ্রাপ্ত চিফ প্রসিকিউটর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর গোলাম আরিফ টিপুর অনুপস্থিতিতে প্রসিকিউটর সৈয়দ হায়দার আলী ভারপ্রাপ্ত চিফ প্রসিকিউটরের দায়িত্ব পালন করবেন।
আজ রোববার আইন মন্ত্রণালয় এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।
প্রজ্ঞাপনে বলা হয়, সরকার ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর গোলাম আরিফ টিপুকে চিকিত্সা নেওয়ার জন্য ১৩ এপ্রিল এক মাসের ছুটির অনুমতি দেয়। তিনি চিকিত্সার জন্য সিঙ্গাপুর যাওয়ার অনুমতি চেয়ে ছুটির আবেদন করেছিলেন। তাঁর অনুপস্থিতিকালে সৈয়দ হায়দার আলী ভারপ্রাপ্ত চিফ প্রসিকিউটরের দায়িত্ব পালন করবেন।