টিফিন বক্স বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার চারটি বিদ্যালয়ের ১ হাজার ২০০ শিক্ষার্থীকে টিফিন বক্স দেওয়া হয়েছে। গতকাল সোমবার দুপুরে সাজেক ইউনিয়ন পরিষদের উদ্যোগে এসব টিফিন বক্স বিতরণ করা হয়। এ উপলক্ষে বাঘাইহাট উচ্চবিদ্যালয় মাঠে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাঘাইহাট উচ্চবিদ্যালয়, মাচালং নিম্নমাধ্যমিক বিদ্যালয়, অদ্বিতী কিন্ডারগার্টেন ও মাচালং মিলনপাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে টিফিন বক্স দেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাজেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অতুলাল চাকমা। বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুফিদুল আলম, সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ার হোসেন, বাঘাইহাট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শাক্যবোধি চাকমা, নিকন চাকমা, মো. নাজিম উদ্দিন, বিনয় চাকমা প্রমুখ।