টিফিন বক্স বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঠাকুরগাঁও শহরের বুলবুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৮০ শিক্ষার্থীকে গতকাল বুধবার টিফিন বক্স দেওয়া হয়েছে। বিদ্যালয়ে মা সমাবেশে টিফিন বক্স বিতরণ করে বিদ্যালয় কর্তৃপক্ষ। এ উপলক্ষে গতকাল বিদ্যালয় চত্বরে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান তহমিনা আখতার মোল্লা। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এ এম শাহাজাহান সিদ্দিক, উপজেলা শিক্ষা কর্মকর্তা লিয়াকত আলী সরকার, পৌরসভার সাবেক কাউন্সিলর শফিউল আনাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবা আখতার প্রমুখ বক্তব্য দেন। আলোচনা শেষে বিদ্যালয়ের তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির ১৮০ শিক্ষার্থীর মাঝে টিফিন বক্স তুলে দেন অতিথিরা।