প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিক্ষার্থীদের লেখাপড়ায় উৎসাহী ও বিদ্যালয়মুখী করতে ফেনীর ৩৯টি বিদ্যালয়ের শিক্ষার্থীদের টিফিন বক্স দেওয়া হবে। গতকাল রোববার ফেনী সদর উপজেলার ৩৯টি বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিতরণের জন্য ৭ হাজার ৩০৮টি টিফিন বক্স প্রধান শিক্ষকদের হাতে তুলে দেওয়া হয়। এ উপলক্ষে সদর উপজেলা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রহমান। উপজেলা নির্বাহী কর্মকর্তা এনামুল করিমের সভাপতিত্বে ও সহকারী শিক্ষা কর্মকর্তা প্রবীর কুমার চৌধুরীর সঞ্চালনায় সভায় বক্তব্য দেন সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা আক্তার খানম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ইউছুপ প্রমুখ।