প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদপুরে শহরের সব্দার খান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৩০০ শিক্ষার্থীকে গতকাল রোববার টিফিন বক্স দেওয়া হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্কুলের প্রধান শিক্ষিক নাজনীন আক্তার সভাপতিত্ব করেন। বক্তব্য দেন পরিচালনা কমিটির সভাপতি মাসুদা নূর খান, অভিভাবক কমিটির সভাপতি মো. নুরুল আলম খান, সদস্য ফারুক খান প্রমুখ। প্রধান শিক্ষিক বলেন, শতভাগ উপস্থিতি নিশ্চিত করতে প্রাথমিক বিদ্যালয়গুলো মিড ডে মিল চালু করেছে। এখন শিশুরা প্রতিদিন এই টিফিন বক্সে করে খাবার নিয়ে আসবে।