টিফিন বক্স বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর এসএম পাইলট উচ্চবিদ্যালয়ের উদ্যোগে এক হাজার শিক্ষার্থীকে টিফিন বক্স দেওয়া হয়েছে। এ উপলক্ষে গতকাল রোববার বেলা সাড়ে ১১টার দিকে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. নুরুল ইসলাম। এতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. দিদারুল আলম, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. নওশাদ মাহমুদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবু তৌহিদ প্রমুখ উপস্থিত ছিলেন।