প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালুর লক্ষ্যে গতকাল মঙ্গলবার ২ হাজার ২২০ জন শিক্ষার্থীর মাঝে বিনা মূল্যে টিফিন বক্স বিতরণ করা হয়েছে। উপজেলার জয়পুর ইউনিয়নের জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত মা সমাবেশে ইউনিয়নের ১২টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের এসব টিফিন বক্স দেওয়া হয়। এতে ইউপি চেয়ারম্যান মো. আইনুল হক চৌধুরী সভাপতিত্ব করেন। এ সময় ইউএনও মো. বজলুর রশীদ প্রধান অতিথি হিসেবে এসব টিফিন বক্স বিতরণ করেন। বিশেষ অতিথি ছিলেন দায়িত্বপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শরিফ হোসেন। বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি