টিফিন বক্স বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের অলংকারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দেড় শতাধিক শিক্ষার্থীর মধ্যে গত বৃহস্পতিবার জেলা প্রশাসনের আয়োজনে টিফিন বক্স তুলে দেওয়া হয়। এ উপলক্ষে দুপুরে বিদ্যালয় চত্বরে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএনও এইচ এম রকিব হায়দার। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক জিনাত আরা। এতে অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেবেকা খান, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তৌহিদুল ইসলাম, সহকারী কমিশনার কাফি বিন কবির, বালিয়াকান্দি থানার ওসি (তদন্ত) আবুল কালাম ভূঁইয়া, উপজেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুল হক, জঙ্গল ইউপির চেয়ারম্যান নৃপেন্দ্র নাথ বিশ্বাস, বিদ্যালয়ের প্রধান শিক্ষক কুদ্দুসুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। পরে জেলা প্রশাসক বিদ্যালয়ের দেড় শতাধিক শিক্ষার্থীর হাতে টিফিনবক্স তুলে দেন।
গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি