টিফিন বক্স বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার হাটিলা (পশ্চিম) ইউনিয়নের নোয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে মিড-ডে মিলের টিফিন বক্স বিতরণ করা হয়েছে। বিদ্যালয় প্রাঙ্গণে গতকাল সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুল আলম মজুমদার এসব বিতরণ করেন। এ সময় মা সমাবেশেরও আয়োজন করে বিদ্যালয় কর্তৃপক্ষ। অনুষ্ঠানে বক্তৃতা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহসান হাবীব মজুমদার, পঞ্চম শ্রেণির ছাত্রী হাবিবা আক্তার, অভিভাবক বোরহান উদ্দিন, নাজমা আক্তার, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি অধ্যাপক মো. জসিম উদ্দিন মজুমদার প্রমুখ।