টিফিন বক্স বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার পাড়াতলী পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০০ শিক্ষার্থীর মধ্যে টিফিন বক্স বিতরণ করা হয়েছে। উপজেলা পরিষদের উদ্যোগে গতকাল বুধবার দুপুরে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি হাসু ইসলাম। এ সময় ছয়ফুল্লাকান্দি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আমিনুল ইসলাম তুষার, বাঞ্ছারামপুর থানার পরিদর্শক (তদন্ত) সাব্বির রহমান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জলি আক্তার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল কাদির প্রমুখ উপস্থিত ছিলেন। বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি