প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারীর সৈয়দপুরে ফ্রি আমিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালু উপলক্ষে টিফিন বাক্স বিতরণ করা হয়েছে। গত শনিবার শিক্ষার্থীদের হাতে টিফিন বাক্স তুলে দেওয়া হয়। এদিন বিদ্যালয়ের সহকারী শিক্ষক আজিজুল ইসলামকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দিলীপ কুমার বণিক। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা শিক্ষা কর্মকর্তা আহসান হাবিব, শিক্ষা কর্মকর্তা (প্রশিক্ষক) মোফাখখারুল ইসলাম, সহকারী শিক্ষা কর্মকর্তা শরীফা বেগম, পৌরসভার প্যানেল মেয়র জিয়াউল হক, সাংবাদিক সাকির হোসেন প্রমুখ। সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি