টিফিনবক্স বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় দুটি বিদ্যালয়ের সাড়ে ৩০০ শিক্ষার্থীর মধ্যে স্যানিটারি নেপকিন ও টিফিনবক্স বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার উপজেলা পরিষদের উদ্যোগে উপজেলার দরিয়াদৌলত আবদুল গনি উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে সভা হয়। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শওকত ওসমানের সভাপতিত্বে উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি হাসু ইসলাম প্রধান অতিথি ছিলেন। এ সময় দরিয়াদৌলত আবদুল গনি উচ্চবিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ২০০ ছাত্রীর মধ্যে স্যানিটারি নেপকিন ও দরিয়াদৌলত দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৪০ শিক্ষার্থীর মধ্যে টিফিনবক্স বিতরণ করা হয়।