টিফিনের টাকা জমিয়ে শহীদ মিনার নির্মাণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জ শহরের বাগমামুদালি পাড়ায় গতকাল মঙ্গলবার প্রভাতফেরির মাধ্যমে পালিত হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। প্রতিবারের মতো এবারও বিদ্যালয়গামী শিক্ষার্থীদের উদ্যোগে দিবসটি পালন করা হয়।
শিক্ষার্থীরা প্রতিদিনের টিফিনের জমানো টাকায় শহীদ মিনার নির্মাণ করে মাতৃভাষা ও শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে। আয়োজক ১৫ শিক্ষার্থীর মধ্যে সপ্তম শ্রেণির ছাত্র সৌরভ সরকার বলে, ‘আমরা প্রতিবছর নিজেদের উদ্যোগে ককশিট, ফুল ও কালো কাপড় দিয়ে শহীদ মিনার নির্মাণ করে একুশে ফেব্রুয়ারি পালন করি। সালাম, বরকত, শফিক, জব্বারসহ সব ভাষাশহীদের প্রতি শ্রদ্ধা নিবেদনের ক্ষুদ্র প্রচেষ্টা আমাদের। ভবিষ্যতে সবার সহযোগিতায় এলাকার সর্বস্তরের মানুষকে নিয়ে ভাষা দিবস পালন করব—এটাই আমাদের প্রত্যাশা।’