প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টিফিন কেনার টাকা বাঁচিয়ে তা দিয়ে কেনা শীতবস্ত্র দুস্থ শিশুদের মধ্যে বিতরণ করেছে মৌলভীবাজারের রাজনগর উপজেলার আইডিয়াল উচ্চবিদ্যালয়ের প্রায় ৯০০ শিক্ষার্থী। গতকাল মঙ্গলবার সকালে দরিদ্র পরিবারের ৪০ শিশুর হাতে এই শীতবস্ত্র তুলে দেওয়া হয়। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজনগর সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান দেওয়ান খয়রুল মজিদ। বিশেষ অতিথি ছিলেন রাজনগর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামছুল ইসলাম। এ সময় শিক্ষার্থী ছাড়াও বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।