টিফিনের টাকায় কম্বল পেল শীতার্ত মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজপড়ুয়া শিক্ষার্থীদের জমানো টিফিনের টাকায় কেনা কম্বল পেয়েছে দরিদ্র শীতার্ত মানুষ। ‘সার্চিং ফর স্মাইল’ নামে সংগঠনের পক্ষ থেকে গতকাল বুধবার ১০০টি কম্বল বিতরণ করা হয়।
দুপুরে সদর উপজেলার চরবাড়িয়া এলাকায় ভাঙনকবলিত এসব মানুষের মধ্যে ওই কম্বল বিতরণ করা হয়। এ ছাড়া নগরের লঞ্চঘাট, নথুল্লাবাদ, রূপাতলী বাসস্ট্যান্ড এলাকায় এসব শীতবস্ত্র দেওয়া হয়েছে।
১০-১২ জনের উদ্যোগে গঠিত ওই সংগঠনের কয়েকজন তরুণ জানান, গত নভেম্বর মাসে সহপাঠীদের সঙ্গে আলোচনা করে মানুষের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এর পর বাড়ি থেকে দেওয়া টিফিন ও যাতায়াতের খরচ বাঁচিয়ে কম্বল কেনা হয়েছে।