টিফিনের টাকায় ত্রাণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জ সরকারি জুবিলি উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা গতকাল শুক্রবার টিফিনের টাকায় বন্যাকবলিত লোকজনের মধ্যে ত্রাণ বিতরণ করেছেন। একই সঙ্গে বন্যাকবলিত মানুষের প্রাথমিক চিকিৎসাসেবাও দেয় তারা। সুনামগঞ্জ সদর উপজেলার সোনাপুর বেদেপল্লিতে ত্রাণ বিতরণ করা হয় এবং ওই পল্লির বাসিন্দাদের স্বাস্থ্যসেবা দেওয়া হয়। এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজুল হক, শিক্ষক এ কে এম আজাদ মিয়া, মাহমুদুর রহমান, লিটন রঞ্জন সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।