প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইলেকট্রনিক সামগ্রী নির্মাতা ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্লাবকে একটি টেলিভিশন উপহার দিয়েছে। গতকাল রোববার প্রশাসন ভবনে ক্লাবের সভাপতি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিনের কাছে ওয়ালটন গ্রুপের অপারেটিং ডিরেক্টর উদয় হাকিম টেলিভিশনটি হস্তান্তর করেন। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালযের উপাচার্য মুহম্মদ মিজানউদ্দিন, ক্লাবের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, সহসভাপতি ফজলুল হক, সংস্কৃতিবিষয়ক সম্পাদক সাজ্জাদ বকুল, কার্যনির্বাহী পরিষদের সদস্য অধ্যাপক দুলাল আলী মোল্লাহ্, ওয়ালটন গ্রুপের সহকারী পরিচালক (ক্রিয়েটিভ অ্যান্ড পাবলিকেশন) মিল্টন আহমেদ, রাজশাহী জোনের আঞ্চলিক ব্যবস্থাপক দেলোয়ার হোসেন প্রমুখ।