তথ্য ও সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদ বলেছেন, দর্শক ও শ্রোতার ওপর গণমাধ্যমে প্রচারিত নাটক ও অনুষ্ঠানের প্রভাব অত্যন্ত ব্যাপক। এ কারণে টিভি ও বেতার মাধ্যমে প্রচারিত নাটকে বাংলা ভাষার বিকৃত ব্যবহার কাম্য নয়।গতকাল বৃহস্পতিবার ঢাকার একটি রেস্তোরাঁয় এটিএন বাংলায় প্রচারিতব্যপালাবার পথ নেই নাটকের উদ্বোধনী প্রদর্শনী ও বাংলা নাটকে ভাষার ব্যবহার শীর্ষক আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এ কথা বলেন।মন্ত্রী বলেন, গণমাধ্যমে ভাষার ব্যবহার বিষয়ে সরকার নীতিমালা করার চিন্তা করছে। সংশ্লিষ্ট সবার সঙ্গে মতবিনিময় করে এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।এটিএন বাংলার বিক্রয় ও বিপণন উপদেষ্টা এম শামসুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, পালাবার পথ নেই নাটকের রচয়িতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম ও নির্মাতা জাহিদুল ইসলাম। বিজ্ঞপ্তি।