টিলা কাটা বন্ধ করতে পরিবেশ অধিদপ্তরের নোটিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টিলা কেটে পুকুর ভরাট বন্ধ করতে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে নোটিশ দিয়েছে পরিবেশ অধিদপ্তর। গতকাল সোমবার প্রথম আলোয় প্রকাশিত ‘টিলা কেটে পুকুর ভরাট’ শীর্ষক প্রতিবেদনের সূত্র ধরে সিলেটের জেলা প্রশাসন পরিবেশ অধিদপ্তরকে বিষয়টি জানালে এ নির্দেশ দেওয়া হয়।
প্রায় ১৪ কোটি ৪১ লাখ টাকা ব্যয়ে টিলাটির পাশেই পাঁচতলার ৫০০ আসনবিশিষ্ট একটি ছাত্রাবাস নির্মাণের কাজ শুরু করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
নোটিশে টিলা কাটার ঘটনায় কেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে না, জানতে চেয়ে বিশ্ববিদ্যালয়ের নির্মাণকাজ তত্ত্বাবধানকারী পরিকল্পনা উন্নয়ন বিভাগের পরিচালক শরফুদ্দিনকে আগামী সাত দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।