টিলা কাটার যন্ত্র ও তিনটি ট্রাক জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজার সদর উপজেলার কাগাবলা ইউনিয়নের আথানগিরিতে অবৈধভাবে টিলা কাটার সময় মাটি কাটার যন্ত্র (এক্সকাভেটর) ও তিনটি ট্রাক জব্দ করেছে প্রশাসন।
গত বৃহস্পতিবার প্রশাসন ওই এলাকায় অভিযান পরিচালনা করে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দক্ষিণ আথানগিরি এলাকায় এক্সকাভেটর দিয়ে টিলা কাটার খবর পেয়ে বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুম বিল্লাহর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে যায়। তাদের উপস্থিতি টের পেয়ে মাটি কাটার সঙ্গে জড়িত লোকজন এবং ট্রাকচালকেরা পালিয়ে যান।
পরে প্রশাসন মাটি কাটার যন্ত্র ও তিনটি ট্রাক জব্দ করে। চালক না পাওয়ায় কাগাবলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের প্রতিনিধি আবদুর রউফের জিম্মায় ট্রাকগুলো রাখা হযেছে।
এ ব্যাপারে বৃহস্পতিবার রাতেই শমশেরগঞ্জ ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা অশোক দেব বাদী হয়ে অবৈধভাবে টিলার মাটি কাটার অভিযোগে মৌলভীবাজার সদর থানায় টিলামালিক সুরত আলী ও কলম উদ্দিনের বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন।
মাসুম বিল্লাহ বলেন, ‘আমাদের কাছে খবর আসে টিলার মাটি কেটে বিক্রি করা হচ্ছে।
পরে অভিযোগের সত্যতা পেয়ে অভিযান চালানো হয়।’
মৌলভীবাজার সদর থানার পরিদর্শক (তদন্ত) দিলীপ কুমার দাশ বলেন, ‘একটি এজাহার দেওয়া হয়েছে।’