প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় টিলা কেটে মাটি পরিবহনের দায়ে গতকাল মঙ্গলবার জামিল হোসেন (২২) নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। তাঁর বাড়ি উপজেলার সদর ইউনিয়নের ডিমাই গ্রামে। ভ্রাম্যমাণ আদালত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জামিল দুপুর সাড়ে ১২টায় ডিমাই এলাকায় কেটে ফেলা একটি টিলার মাটি ট্রাক্টরে করে নিয়ে যাচ্ছিলেন। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম সমীর বিশ্বাস সেখানে অভিযান চালান। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁকে জরিমানা করেন। জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি