টিলা কাটায় জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের তামাবিলে টিলা কাটার অপরাধে এক ব্যবসায়ীকে ঢাকায় পরিবেশ অধিদপ্তরে তলব করে এক লাখ তিন হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল সোমবার পরিবেশ অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মোহামঞ্চদ মুনীর চৌধুরী এই জরিমানা করেন। জরিমানা প্রদানকারী ব্যবসায়ী হচ্ছেন আবদুস সালাম ওরফে পিন্টু। পরিবেশ অধিদপ্তর সূত্র জানায়, সিলেটের গোয়াইনঘাট উপজেলার তামাবিলে পরিবেশ অধিদপ্তরের কোনো অনুমোদন ছাড়াই আবাসনের প্রয়োজনে টিলা কাটা শুরু করেন আবদুস সালাম। এ অভিযোগ পেয়ে তাঁকে গতকাল পরিবেশ অধিদপ্তরের ঢাকা কার্যালয়ে তলব করা হয়। তাঁর উপস্থিতিতে শুনানি শেষে তাঁকে এ জরিমানা করা হয়। পরিবেশ অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বিচারে পাহাড়-টিলা কাটার ফলে চট্টগ্রাম ও সিলেটের ভূ-প্রাকৃতিক বৈশিষ্ট্য ও জীববৈচিত্র্য ধ্বংস হওয়ার উপক্রম।