টিলা ধসে নারী শ্রমিকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী পাহাড়ে পাথর উত্তোলন করতে গিয়ে টিলা ধসে আসমা খাতুন (৩০) নামের এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। গত বুধবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। আসমা উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের বুরুঙ্গা গ্রামের আবদুস সাত্তারের স্ত্রী। পুলিশ ও এলাকাবাসী জানায়, বুধবার সন্ধ্যায় পোড়াগাঁও ইউনিয়নের পাহাড়ের টিলায় অবৈধভাবে পাথর উত্তোলন করছিলেন আসমা খাতুন। একপর্যায়ে টিলা ধসে ঘটনাস্থলেই তিনি মারা যান। পাশে থাকা আসমার স্বামী আবদুস সাত্তার আহত হন। নালিতাবাড়ী থানার ওসি গোলাম হায়দার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।