টিলা ধ্বংসের চিহ্ন ঢাকার চেষ্টার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টিলা কাটার চিহ্ন ঢাকতে সমতল ভূমিতে সবজিবাগান তৈরির চেষ্টা করা হয়েছে। পাশে রোপণ করা হয়েছে সারিবদ্ধ কলাগাছ। দেখলে মনে হবে, এটা অনেক আগের কলাবাগান।সিলেট জেলার ফেঞ্চুগঞ্জ উপজেলার ধারণ গাজীপুর এলাকার সোনাওর আলীর বাড়ির সামনের টিলা পরিদর্শনকালে গতকাল সোমবার দুপুরে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা এমন দৃশ্য দেখেন। ২২ নভেম্বর প্রথম আলোয় ‘টিলা কেটে ফসলি জমি ভরাট’ শিরোনামে সচিত্র সংবাদ প্রকাশিত হলে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা তদন্ত করতে ঘটনাস্থলে ছুটে আসেন। এদিকে গত রোববার প্রথম আলোয় ‘টিলাগুলো কাটা হচ্ছে ভোরে’ শিরোনামে আরেকটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়। ওই টিলাগুলোও পরিদর্শন করে মাটি কাটার সত্যতা পেয়েছেন সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।বিভিন্ন টিলা পরিদর্শন শেষে পরিবেশ অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিদর্শক ফারুক হোসেন প্রথম আলোকে বলেন, ‘টিলাগুলো কেটে সমতল করা করা হচ্ছে। টিলা ধ্বংসের প্রমাণ আমরা পেয়েছি। কেটে ফেলার অপরাধে সংশ্লিষ্ট টিলার মালিকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এ সময় তাঁর সঙ্গে ছিলেন রসায়নবিদ মোহাম্মদ মুজাহিদুল ইসলাম।