টিলাগাঁওয়ে স্টেশন চালুর দাবিতে ট্রেন অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার টিলাগাঁও রেলওয়ে স্টেশনের কার্যক্রম চালুর দাবিতে ট্রেন অবরোধ করা হয়েছে। বিক্ষুব্ধ এলাকাবাসী গতকাল সোমবার দুপুরে টিলাগাঁও স্টেশনে প্রায় এক ঘণ্টা সিলেটগামী কুশিয়ারা এক্সপ্রেস ট্রেনটি আটকে রাখেন।এলাকাবাসী ও রেলওয়ে সূত্রে জানা গেছে, গতকাল দুপুর ১২টার দিকে সিলেটগামী কুশিয়ারা এক্সপ্রেস ট্রেনটি ঢাকা-সিলেট রেললাইনের কুলাউড়া উপজেলার টিলাগাঁও স্টেশনে এসে পৌঁছায়। এ সময় স্টেশনমাস্টার ও প্রয়োজনীয় জনবল নিয়োগ দিয়ে স্টেশনের কার্যক্রম চালুর দাবিতে বিক্ষুব্ধ এলাকাবাসী ট্রেনটি অবরোধ করেন। পরে স্থানীয় প্রশাসন ও রেলওয়ে কর্তৃপক্ষের আশ্বাসে বেলা সোয়া একটার দিকে এলাকাবাসী অবরোধ তুলে নেন। পরে কুশিয়ারা এক্সপ্রেস ট্রেনটি টিলাগাঁও স্টেশন ছেড়ে যায়। জনবল-সংকটের কারণে ২০০৯ সাল থেকে স্টেশনটির নিয়মিত কার্যক্রম বন্ধ রয়েছে।কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শামছুল ইসলাম বলেন, ‘স্টেশন চালুর দাবিতে স্থানীয় লোকজন ট্রেন অবরোধ করলে স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগিতায় এলাকাবাসী অবরোধ তুলে নেন।’