টিলাবেষ্টিত এলাকার ইটভাটা বন্ধ করে দেওয়া হয়েছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটের ফেঞ্চু-গঞ্জের আশিঘর এলাকার টিলাবেষ্টিত সমতল ভূমিতে অবৈধভাবে গড়ে তোলা লেছু মিয়ার ইটভাটাটি অবশেষে বন্ধ করে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। প্রথম আলোর সচিত্র সংবাদের সূত্র ধরে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে ইটভাটার যাবতীয় কার্যক্রম বন্ধ করে দেয়।প্রশাসন সূত্রে জানা যায়, গতকাল দুপুরে পরিবেশ অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক (কারিগরি) আবুল বাসার মোহাম্মদ তাজুল ইসলাম ও ফেঞ্চুগঞ্জ উপজেলার ঘিলাছড়া ইউনিয়ন সহকারী কর্মকর্তা (ভূমি) প্রণব কান্তি করের নেতৃত্বে গঠিত দলটি ইটভাটা পরিদর্শন করে তা বন্ধ করে দেয়।