টিয়া পাখি অবমুক্ত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিকারির হাতে ধরা পড়া একটি টিয়া পাখিকে অবমুক্ত করা হয়েছে। গতকাল বুধবার বেলা দেড়টার দিকে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা পরিষদ চত্বরে টিয়া পাখিটি আকাশে উড়িয়ে দেন ইউএনও ইকবাল আখতার। এ সময় উপজেলার পরিবেশবাদী সংগঠন স্বাধীন জীবনের সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাক, সদস্য আমিনুল ইসলাম, আকরাম হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। জানা যায়, উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের চকনূর গ্রামের মৃত গোলজার হোসেনের ছেলে জাহিদুল ইসলাম শেখের বাড়ি থেকে সকালে টিয়া পাখিটি পরিবেশবাদী সংগঠন স্বাধীন জীবনের কর্মীরা উদ্ধার করেন।