টিয়ামণির মুখে হাসি ফুটেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রামু (কক্সবাজার) প্রতিনিধি:aগরম তরকারির ঝোল পড়ে ঝলসে যাওয়া শিশু টিয়ামণি বড়ুয়ার (৫) মুখে আবার হাসি ফুটেছে। সে এখন আগের মতো দৌড়াদৌড়ি, খেলাধুলা সবই করতে পারে। চকরিয়ার মালুমঘাট মেমোরিয়াল খ্রিষ্টান হাসপাতালে চিকিৎসার পর গত মঙ্গলবার সুস্থ হয়ে বাড়ি ফিরে সে। ৫ মে তার প্লাস্টিক সার্জারি হয়। টিয়া কক্সবাজারের রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের মেরংলোয়া গ্রামের রিকশাচালক সুগত বড়ুয়ার মেয়ে। টাকার অভাবে বিনা চিকিৎসায় দীর্ঘ এক মাস বাড়িতে পড়ে থাকার পর স্থানীয় সংগঠন বৌদ্ধ প্রজ্ঞা সংসদ ও বিভিন্ন ব্যক্তির সহযোগিতায় গত ২৮ এপ্রিল টিয়ামণিকে ওই হাসপাতালে ভর্তি করা হয়। গত ১৩ এপ্রিল প্রথম আলোয় ‘টিয়ামণির আর্তনাদ কেউ শোনে না’ শিরোনামে সংবাদ ছাপা হয়। গত ১২ ফেব্রুয়ারি রান্না করা তরকারি চুলা থেকে নামাতে গিয়ে টিয়ামণির গায়ে পড়ে যায়। এতে মুখ, বুক ও হাত ঝলসে যায়।