টুইটার বার্তায় প্রধানমন্ত্রীও তাঁর পরিবারকে হত্যার হুমকি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর পরিবারকে টুইটার বার্তায় হত্যার হুমকি দিয়েছেন উইলিয়াম গোমেজ নামের এক ব্যক্তি। প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তাঁর নিজস্ব পাতায় বাংলা ও ইংরেজি ভাষায় এ কথা জানিয়েছেন। খবর বিবিসি বাংলার।

বিবিসি জানায়, জয় গতকাল রোববার টুইটার বার্তায় জানান, উইলিয়াম গোমেজ নামের ওই ব্যক্তি নিজেকে একজন মানবাধিকারকর্মী বলে দাবি করেছেন।

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব আসিফ কবির এ বিষয়ে বলেন, এ বার্তা পাওয়ার পর সর্বোচ্চ গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর পরিবারের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।