টুকিটাকি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধপাস!
মঞ্চে সঞ্চালক কথা বলে যাচ্ছেন আর শিক্ষার্থীরা মুগ্ধ হয়ে শুনছে। কথা বলতে বলতে সঞ্চালক কখন যে এসে পড়েছেন মঞ্চের কিনারে, তিনি নিজেও জানেন না। জানলেন তখন—যখন ধপাস করে পড়ে গেলেন নিচে। সবার সে কী হাসি! সঞ্চালক আবার মঞ্চে উঠে বললেন, ‘কেউ পড়ে গেলে হাসতে হয় নাকি?’ যাক বাবা, সঞ্চালক অন্তত ঠিক আছেন।
প্রিয় ছাত্র-ছাত্রা!
‘আচ্ছা, “ছাত্র” তো সংস্কৃত শব্দ। সংস্কৃত ভাষায় ছাত্রের স্ত্রীকে বলা হয় “ছাত্রী”। আর মেয়েশিক্ষার্থীকে বলা হয় “ছাত্রা”। তাহলে আপনারা কেন বলছেন ছাত্রছাত্রী? আপনাদের তো বলা উচিত ছাত্রছাত্রা’—একজন মেয়ের এমন মন্তব্য শুনে শিক্ষকদের চোখ তো কপালে উঠল। পরে গত মার্চ সংখ্যার ‘কিশোর আলো’ হাতে নিয়ে দেখা গেল, সত্যিই তাই। সংস্কৃতে ছাত্রের স্ত্রীকে বলে ‘ছাত্রী’!