টুকিটাকি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লুইপা কাহ্নপার ফেরা
খুলনায় পরীক্ষার হলে প্রবেশ করার সময় চোখে পড়লো, লুইপার নাম, কাহ্নপার নাম, সরহপার নাম। প্রশ্ন জাগলো মনে, চর্যাপদের এই কবিরা কি আবার ফিরে এসেছেন? জিজ্ঞাসা করতেই জানা গেল, খুলনা বন্ধুসভা প্রত্যেকটি পরীক্ষার হলের নাম করেছে এভাবে। সাহিত্যের ঐতিহ্যকে স্মরণ করেছে শ্রদ্ধাভরে।
হঠাৎ হৃদয় খান
পাবনা অঞ্চলে প্রশ্নোত্তর পর্ব চলছিল সুন্দরভাবে। মঞ্চ থেকে ঘোষণা করা হল, ঢাকা থেকে িশল্পী আসছেন কিছুক্ষণ পর মঞ্চে উঠবেন। একই সঙ্গে বলা হল, এখন আমারা শুনব ভাষা প্রতিযোগের ‘থিমং সং’। যিনি গেয়েছেন তার নামের শেষে খান আছে। অমনি দেখি, শিক্ষার্থীরা উঠে দাঁড়ালো এবং স্কুল গেটের দিকে ছুটে গেল। কে যেন বলল, শিল্পী এসেছে। কে যেন বলল, হৃদয় খান এসেছে!