টুকুর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকুর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এনেছেন আওয়ামী লীগের নেতা ও সাবেক তথ্য প্রতিমন্ত্রী আবু সাইয়িদ। গতকাল মঙ্গলবার বিকেলে নিজ বাসভবনে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ অভিযোগ করেন।
সাইয়িদ বলেন, মনোনয়নপত্র জমা দেওয়ার পর থেকে প্রত্যাহার পর্যন্ত কোনো প্রার্থীর প্রকাশ্যে প্রচার চালানো, মিছিল ও সভা-সমাবেশ করা নিষিদ্ধ। কিন্তু স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী পুলিশের সহায়তা নিয়ে তা করছেন। গতকাল সাঁথিয়া উপজেলার ধুলাউড়িতে তিনি পুলিশ প্রহরায় সমর্থকদের নিয়ে নির্বাচনী মিছিল ও ডেমড়ায় সমাবেশ করেছেন।
জানতে চাইলে শামসুল হক প্রথম আলোকে বলেন, ‘সাইয়িদ আমার বিরুদ্ধে যেসব অভিযোগ এনেছেন তা ভিত্তিহীন এবং মিথ্যাচার ছাড়া কিছুই নয়।’