প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে তাঁর জন্মস্থান গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানি আয়োজন করা হয়েছে। এতে টুঙ্গিপাড়ার সর্বস্তরের অন্তত ৫০ হাজার মানুষকে খাওয়ানো হবে। এ জন্য ৫০টি গরু জবাই করা হয়েছে। পাঁচটি গরু প্রস্তুত রাখা হয়েছে। জবাই করা হয়েছে
১ হাজার ৮০০ মুরগি। রান্নার জন্য চট্টগ্রাম থেকে আনা হয়েছে ৮০ জন বাবুর্চি। এ ছাড়া খাবার পরিবেশন করার জন্য খুলনা থেকে আনা হচ্ছে সাড়ে তিন শ খানসামা। মেজবানির আয়োজক চট্টগ্রাম-৬ (রাউজান) আসনের সাংসদ এ বি এম ফজলে করিম চৌধুরী।