টুঙ্গিপাড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আগামী সোমবার ১৫ আগস্ট গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল শুক্রবার (১২ আগস্ট) প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-২ এস এম খুরশিদ-উল-আলম স্বাক্ষরিত এক ফ্যাক্স বার্তায় এ তথ্য জানানো হয়।


এতে বলা হয়, সোমবার সকাল ৯টা ১০ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকার তেজগাঁও বিমান বন্দর থেকে হেলিকপ্টারে করে টুঙ্গিপাড়ার উদ্দেশে যাত্রা করবেন। সকাল ১০টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ এবং বেলা ১১টায় মাজার প্রাঙ্গণে মিলাদ মাহফিলে অংশ নেবেন প্রধানমন্ত্রী। বেলা ১১টা ৪০ মিনিটে টুঙ্গিপাড়া থেকে তিনি আবার ঢাকার উদ্দেশে যাত্রা করবেন।