টুঙ্গিপাড়ার উন্নয়ন পরিকল্পনা প্রত্যক্ষ করলেন প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল রোববার পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে টুঙ্গিপাড়া ও কোটালিপাড়ার উন্নয়ন পরিকল্পনা প্রত্যক্ষ করেছেন। গতকাল সকালে তাঁর কার্যালয়ে পাওয়ার পয়েন্টের মাধ্যমে এ দুটি এলাকার স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনা তাঁকে অবহিত করা হয়। খবর বাসসের।পরিকল্পনার মধ্যে দীর্ঘমেয়াদি কৌশলগত পরিকল্পনা, মধ্যমেয়াদি নগর এলাকা পরিকল্পনা এবং স্বল্পমেয়াদি ওয়ার্ড অ্যাকশন পরিকল্পনা রয়েছে। প্রধানমন্ত্রী এসব দেখে এ ক্ষেত্রে কিছু পরামর্শ ও নির্দেশ প্রদান করে বলেন, পরবর্তী সময়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ : স্পেনের বিদায়ী রাষ্ট্রদূত আর্তুর পেরেজ মার্তিনেজ গতকাল প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর কার্যালয়ে বিদায়ী সাক্ষাৎ করেছেন।এ সময় প্রধানমন্ত্রী বাংলাদেশ ও স্পেনের কল্যাণে উভয় দেশের মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, বাংলাদেশ স্পেনের সঙ্গে বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা অধিকতর জোরদার করতে আগ্রহী। কেননা, দুই দেশের মধ্যে ব্যাপকভিত্তিক বাণিজ্যের উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। প্রধানমন্ত্রী বাংলাদেশি পণ্যের আমদানিতে স্প্যানিশ ব্যবসায়ীদের ক্রমবর্ধমান আগ্রহে সন্তোষ প্রকাশ করেন।