টুঙ্গিপাড়ায় এক ব্যক্তি গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানার পুলিশ মামুন ফকির (৩০) নামের এক ব্যক্তিকে দুই বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার করেছে। গত রোববার রাত সাড়ে ১১টার দিকে তাঁকে সিংগিপাড়া গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়।পরে জিজ্ঞাসাবাদে তাঁর দেওয়া তথ্যানুুযায়ী ওই গ্রাম থেকে একটি রিভলবার, নয়টি গুলি ও একটি গুলির খোসা উদ্ধার করে পুলিশ।মামুন টুঙ্গিপাড়া উপজেলার বর্নি গ্রামের বাসিন্দা। টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ সরকার জানান, রোববার সন্ধ্যায় সিংগিপাড়া বাজারে পুলিশের উপস্থিতি টের পেয়ে মামুন তাঁর কাছে থাকা রিভলবারটি ফেলে দেন। তাঁকে দুই বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার করা হয়।রাত পৌনে ১২টার দিকে গোপালগঞ্জ গোয়েন্দা পুলিশের কার্যালয়ে জিজ্ঞাসাবাদ শেষে মামুনের দেওয়া তথ্যের ভিত্তিতে গভীর রাতে পুলিশ সিংগিপাড়া বাজার এলাকা থেকে একটি রিভলবার, নয়টি গুলি ও একটি গুলির খোসা উদ্ধার করা হয়।