টুঙ্গিপাড়ায় চট্টগ্রামের মেজবানে ৩০ হাজার মানুষকে আপ্যায়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধুর ৪১তম শাহাদতবার্ষিকীতে গতকাল সোমবার দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় দোয়া মাহফিল ও মেজবানের আয়োজন করেন চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী। এবার মেজবানে ৩০ হাজারের বেশি মানুষকে আপ্যায়ন করা হয়। এ জন্য পাঁচ হাজার মুরগি, ২০টি ছাগল ও ১৭টি গরু জবাই করা হয়।

মেজবান শুরু হওয়ার আগে চট্টগ্রাম আওয়ামী লীগের নেতা-কর্মীরা বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে টুঙ্গিপাড়ার বঙ্গবন্ধু শেখ মুজিব কলেজ মাঠে বিশাল প্যান্ডেল করে মুসলমানদের জন্য এবং পালাডাঙা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অমুসলিম সম্প্রদায়ের জন্য চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানের ব্যবস্থা করা হয়। চট্টগ্রাম থেকে দুটি বাস এবং ৪০টির মতো ব্যক্তিগত গাড়িতে করে গত রোববার মহিউদ্দিন চৌধুরীর নেতৃত্বে প্রায় ৫০০ নেতা-কর্মী টুঙ্গিপাড়ায় যান।