টুঙ্গিপাড়ায় জাতির জনকের প্রতি ইউল্যাবের শ্রদ্ধা নিবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইউল্যাবের শিক্ষক প্রতিনিধিদল গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন করে। ছবি: প্রেস বিজ্ঞপ্তি
ইউল্যাবের শিক্ষক প্রতিনিধিদল গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন করে। ছবি: প্রেস বিজ্ঞপ্তি

ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) শিক্ষক প্রতিনিধিদল গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছে।

গতকাল বুধবার ইউল্যাবের উপাচার্য এইচ এম জহিরুল হকের নেতৃত্বে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

ইউল্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বিশ্ববিদ্যালয়টির মুজিব শতবর্ষ উদ্‌যাপন শুরু হলো। পুষ্পস্তবক অর্পণের পর বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধার নিদর্শন হিসেবে সেখানে কিছুক্ষণ নীরবতা পালন করেন শিক্ষকেরা।

এ সময় উপস্থিত ছিলেন ইউল্যাব ইংলিশ অ্যান্ড হিউম্যানিটিজ বিভাগের অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম, ইউল্যাব স্কুল অব বিজনেসের অধ্যাপক আবদুল মান্নান, ইউল্যাব বোর্ড অব ট্রাস্টিজের বিশেষ উপদেষ্টা অধ্যাপক ইমরান রহমান, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক আ্বদুল মোত্তালিব, ইলেকট্রনিকস অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক মোফাজ্জল হোসেন, ইউল্যাব উপদেষ্টা অধ্যাপক ওমর রহমান, ইউল্যাব স্কুল অব বিজনেসের অধ্যাপক পিঙ্কি সাহা, ইউল্যাবের রেজিস্ট্রার লে. কর্নেল ফয়জুল ইসলাম (অব.) এবং ইউল্যাব স্কুল অব বিজনেসের সহকারী অধ্যাপক ও কো-কারিকুলার অফিসের ডিরেক্টর মেহেদী রাজিব।